আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো মানসিক ও শারীরিক সক্ষমতা বাইডেনের আছে কিনা এ নিয়ে অনেকে সন্দেহ ও শঙ্কা প্রকাশ করছেন। অনেকেই বলছেন বাইডেনের বয়স হয়ে গেছে— তার এখন সরে যাওয়া উচিত।
এমন আলোচনার মধ্যেই বড় ভুল করে বসলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ভুল করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পুতিন— ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ট্রাম্প হিসেবে অভিহিত করেন।
ন্যাটো সম্মেলন শেষে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জেলেনস্কির পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন বাইডেন। ওই সময় তিনি বলেন, ‘আমি এখন মাইক্রোফোন তুলে দিচ্ছি ইউক্রেনের প্রেসিডেন্টের হাতে। যার সাহস তার সংকল্পের মতোই…. ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ… প্রেসিডেন্ট পুতিন।”
এমন ভুল করার পর সঙ্গে সঙ্গে নিজেকে শুধরে নেন ৮১ বছর বয়সী বাইডেন। তিনি বলেন, “প্রেসিডেন্ট পুতিন… আপনি প্রেসিডেন্ট পুতিনকে হারাবেন, প্রেসিডেন্ট জেলেনস্কি। আমি পুতিনকে হারাতে সংকল্পিত।”
ওই সময় জেলেনস্কিকে বলতে শোনা যায়, “আমি পুতিনের চেয়ে ভালো।” বাইডেন তখন বলেন, “আপনি তার চেয়ে অনেক ভালো।”
এর একটু পরই সংবাদ সম্মেলনে নিজের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ট্রাম্প হিসেবে অভিহিত করেন বাইডেন। সাংবাদিকরা বাইডেনকে জিজ্ঞেস করেন কমলা হ্যারিসের উপর তার আস্থা কেমন আছে? জবাবে বাইডেন বলেন, “দেখুন, যদি তার প্রেসিডেন্ট হওয়ার সক্ষমতা না থাকত তাহলে আমি ভাইস প্রেসিডেন্ট ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেঁছে নিতাম না।”
গত মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বিতর্কে অংশ নেন বাইডেন। ওই বিতর্কে তার শোচনীয় পরাজয় হয়। এরপর থেকেই আগামী নির্বাচন থেকে বাইডেনকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে আসছেন তার দলের লোকেরাই।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
