ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় প্রথমবার টুর্নামেন্টটিতে অংশ গ্রহণের সুযোগ পায় যুক্তরাষ্ট্র। আর প্রথম আসরেই বাজিমাত করেছে তারা। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপ থেকে ভারতের পর সুপার এইট নিশ্চিত করেছে বাজবলের দেশ যুক্তরাষ্ট্র।
প্রথম দুই ম্যাচে কানাডা এবং পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল যুক্তরাষ্ট্র। ভারত ম্যাচ হারলেও সুপারে এইটের টিকিট পেতে তাদের দরকার ছিল মাত্র একটি পয়েন্ট। কারণ, তাদের সঙ্গে লড়াই করছিল পাকিস্তান।
পাকিস্তানের সুপার এইটের সমীকরণ মেলাতে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি আয়ারল্যান্ডের বিপক্ষে হারতে হতো যুক্তরাষ্ট্রকে। তবে শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়রা। এতে ১ পয়েন্ট পায় যুক্তরাষ্ট্র।
গ্রুপ পর্বে ৪ ম্যাচে দুই জয় এবং এক ড্রতে মোট ৫ পয়েন্ট সুপার এইট নিশ্চিত হয় স্বাগতিকদের। সেই সঙ্গে ২০২৬ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করে ফেলেছে তারা।
শুক্রবার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল। তবে ম্যাচের আগে থেকেই শুরু হয় বৃষ্টি। তবে এই ম্যাচের দৈর্ঘ্য কমে ৫ ওভারে নেমে এসেছিল। রাত ১২টা ১৬ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও, শুরু হয় আবারও বৃষ্টি।
এরপরই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়ার। এতে ওয়ানডে বিশ্বকাপের মতো টি-টোয়েন্টিতেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হার এবং ভারতের বিপক্ষে ১১৯ রান করতে না পারার আক্ষেপ ভালোভাবেই টের পাচ্ছে বাবর-রিজওয়ানরা।
পাকিস্তানের শেষ ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে ভালো কিছু করে বিশ্বকাপ করতে চাইবে দ্য গ্রিন ম্যানরা।
More Stories
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় এরই মধ্যে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। পরিবর্তে আইসিসি অন্তর্ভুক্ত করে নিয়েছে স্কটল্যান্ডকে।...
আইসিসির দ্বিমুখী নীতির আসল চেহারা উন্মোচন করলো উইজডেন
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই প্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে...
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে বাদ পড়েছে বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে বৈশ্বিক এই আসরে খেলবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে...
তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ রাখলো না আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতেই আয়োজন...
আইসিসি প্রতিনিধির সঙ্গে বৈঠক: ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংকট নিরসনে...
সাফ জয় বাংলাদেশের মেয়েদের
শিরোপার মঞ্চে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সামনে সমীকরণ ছিল খুব সহজ। আগের পাঁচ ম্যাচে জেতায় নেপালের বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন...
