বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের করা ‘থার্টি আন্ডার থার্টি’ এশিয়া তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের ৯ তরুণ। এশিয়া প্যাসিফিক অঞ্চলজুড়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখাদের নিয়ে প্রতিবছর এই তালিকা তৈরি করে ফোর্বস। ২০২৪ সালে এর নবম সংস্করণটি প্রকাশ করল সাময়িকীটি।
বেশ কয়েকটি ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি তরুণরা। তাদের সবার বয়সই ৩০-এর নিচে। মূলত নতুন নতুন উদ্ধাবন ও পরিবর্তন আনার জন্যই তাদের তালিকায় স্থান দেওয়া হয়েছে।
আর্ট ক্যাটাগরি থেকে এ তালিকায় জায়গা করে নিয়েছেন আনুশা আলমগীর। লন্ডনের রয়্যাল কলেজ অব আর্ট থেকে স্থাপত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা আনুশা ২০২৩ সালে ভেনিস বিয়েন্নালে ১৮তম আন্তর্জাতিক স্থাপত্য প্রদর্শনীতে একমাত্র বাংলাদেশি নারী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি।
কনজিউমার টেকনোলজি ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন মেহেদী স্বরণ। তিনি হ্যালোটাস্কের সহ-প্রতিষ্ঠাতা। হ্যালোটাস্ক এমন একটি অ্যাপ, যা গৃহকর্মীদের নিয়ে কাজ করে
মিডিয়া, মার্কেটিং ও বিজ্ঞাপন ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাংলাদেশের রেদোয়ান আহমেদ। তিনি একজন পুরস্কার বিজয়ী ফ্রিল্যান্স সাংবাদিক। রোহিঙ্গা সংকট ও পোশাক কারখানার শ্রমিকদের নিয়ে করা প্রতিবেদন তার উল্লেখযোগ্য কাজ।
ফিন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মো. শহিদুল ইসলাম, আব্দুল গাফফার সাদী ও মো. তুষার। এই ক্যাটাগরিতে আরও জায়গা করে নিয়েছেন জাতিক’র সহ-প্রতিষ্ঠাতা সুলতান মনি ও মুমতাহিনা আনিকা।
ফাইন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে ফোর্বেসের এই তালিকায় জায়গা করে নিয়েছেন উইন্ড ডট অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ফাহাদ আহমেদ।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
