পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় বিচার কার্য শুরু হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই প্রথম কোনো ফৌজদারি মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিচার শুরু হয়েছে। নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে হাজির হয়েছেন তিনি।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় স্টর্মি ড্যানিয়েলসকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল যেন ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ না খুলেন তিনি।
মুখ বন্ধ রাখতে ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন প্রায় এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন বলে দাবি স্টর্মি ড্যানিয়েলসের। সোমবার জুরি নির্বাচনের মাধ্যমে বিচার শুরু হবে। বিচার প্রক্রিয়ায় অন্তত ছয় সপ্তাহ লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা রয়েছে। তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ড্যানিয়েলসকে ঘুষের এই মামলায়ই আদালতকক্ষে হাজির হতে হল রিপাবলিকান পার্টির সম্ভাব্য এই প্রার্থীকে।
ট্রাম্প বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছে। এগুলোর সবই তিনি অস্বীকার করেছেন। আইনের দিক থেকে ভুল কিছু করেননি বলে দাবি করেছেন ট্রাম্প। ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের কথাও তিনি অস্বীকার করেছেন।
সোমবার ট্রাম্পের বিচার শুরুর মুহূর্তে আদালতকক্ষের বাইরের রাস্তায় বিশ্বের গণমাধ্যমগুলো অবস্থান নিয়েছে এবং ১০০ জনের বেশি সাংবাদিক ভেতরে যাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়েছেন। যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান সব প্রেসিডেন্টের মধ্যে এই প্রথম ট্রাম্পের ফৌজদারি মামলার বিচার এক ঐতিহাসিক মুহূর্ত।
আদালতকক্ষের বাইরে কিছু বিক্ষোভকারীও সমবেত হয়েছেন। এক বিক্ষোভকারী জানান, গণতন্ত্রের একজন কর্মী হিসেবে তিনি সেখানে উপস্থিত হয়েছেন। ট্রাম্পের বিচার হতে দেখে তিনি খুশি। কিন্তু যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার ওপর থেকে তিনি বিশ্বাস হারিয়েছেন।
ওদিকে, ট্রাম্প আবারও নিউ ইয়র্কের আদালতে তার এই বিচারকে ডেমোক্র্যাটদের নেতৃত্বে পরিচালিত ‘উইচ হাণ্ট’ বলে অভিযোগ করেছেন। এ সপ্তাহান্তে ট্রাম্প তার বিচার প্রক্রিয়াকে নির্বাচনে হস্তক্ষেপের সামিল বলেও অভিযোগ করেছিলেন।
আদালতকক্ষে ট্রাম্প সাংবাদিকদের সামনে খুব সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। তিনি বলেন, এরকম মামলা আগে কখনও ঘটেনি। এরকম কিছু কখনও হয়নি।
ট্রাম্প আরও বলেন, ‘এটি আমেরিকার ওপর আক্রমণ। আর সেকারণেই আমি এখানে হাজির হতে পেরে গর্বিত। এই মামলা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর আক্রমণ। আমি এখানে আসতে পেরে খুবই সম্মানিত।’
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
