নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার শত চেষ্টা করে, প্রলোভন দেখিয়ে, নির্যাতন করে, জেল খাটিয়ে এবং সাজা দিয়েও বিরোধী দলে ঐক্য ভাঙতে পারেনি, আন্দোলনের ঐক্য ভাঙতে পারেনি, আর পারবেও না। তারা ঐক্যবদ্ধ আছেন এবং থাকবেন। ঐক্যবদ্ধভাবেই লড়াই করবেন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টির একাংশের উদ্যোগে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।
মান্না বলেন, রোজার মধ্যে কিছু করা যাচ্ছে না। আর কিছু সময় বুঝে না বুঝে নষ্ট করেছি। কিছু সময়ের সুযোগের ব্যবহার করতে পারিনি। আন্দোলনের রোডম্যাপ লাগবে। কিন্তু ওই রকম করে বলছি না যে, দিন ও তারিখ ঠিক করে বলবো। সেটা হবে না। কিন্তু সময় বলতে পারবো যে, এতদিনের মধ্যে আন্দোলন এভাবে এতদূর পর্যন্ত পৌছাবে। সুতরাং সবকিছু দেখে হিসাব করেই নামতে হবে। কারণ শুধু আবেগ দিয়ে এই সরকারের বিরুদ্ধে জেতা যাবে না।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা মনে করে হেরে গেছি, তাদের বলছি- এখন আওয়ামী লীগ বলে কিছু আছে? শুধু ঢাকা মহানগরের পুলিশ চুপচাপ ও নিরপেক্ষ থাকুক, আওয়ামী লীগ ঘর থেকে বের হতে পারবে? কোনো সভা করতে পারবে? কোনো বিরোধী দলীয় নেতার উপর চোখ রাঙিয়ে কথা বলতে পারবে?
মান্না বলেন, ৭ জানুয়ারির নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগ নিজেদের জোট ভেঙেছে। নিজের দল ভেঙেছে। এক দলের মধ্যে তিনটা মার্কা। সেটা নিয়েই নিজেদের মধ্যে ঝগড়া। খুনাখুনি পর্যন্ত হয়েছে। ফলে এই সরকারের সঙ্গে কোনো আপস নাই।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান ফারুক রহমানের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, জাতীয় পার্টির একাংশের মহাসচিব আহসান হাবিব লিংকন প্রমুখ বক্তব্য দেন।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
