বাংলাদেশ জাতিয়তাবাদী ছাত্রদলের নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। ভারপ্রাপ্ত সভাপতি রাসেল ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করে সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাসির উদ্দীনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
শুক্রবার (১ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আংশিক কমিটির অন্যরা হলেন—আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র সহ-সভাপতি; শ্যামল মালুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক; আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক; মো. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক এবং শরিফ প্রধান শুভ, প্রচার সম্পাদক।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালে ১৭ ই এপ্রিল রওনাকুল ইসলাম শ্রাবনকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলেকে সাধারণ সম্পাদক মনোনীত করে আংশিক কমিটি গঠন করা হয়েছিল। একই বছরে ৮ আগস্ট ৩০২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ২০২৩ সালের ৮ আগস্ট সভাপতি শ্রাবণের অসুস্থতাজনিত কারণে তার পরিবর্তে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়। এর প্রায় দুই বছর পর আজ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
