দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের একেক পর এক গুলিতে বায়েজিদ হোসেন সুকতা নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর রাত ৩টায় সেখানকার কেপটাউনের কিং ভ্যালি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সুকতা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকার কিং শ্রীপুর গ্রামের মৃত আব্দুল মমিন ড্রাইভারের ছেলে। বিষয়টি জানাজানি হলে নিহতের পরিবার ও স্বজনদের শোকে মুহ্যমান হয়ে পড়েন।
জানা গেছে, বুধবার বিকালে নিহতের ভাই জাভেদ হোসেন ও বোন সুমি আক্তার সুখি সাংবাদিকদের জানান, গত প্রায় ৯ বছর আগে তাদের ভাই বায়েজিদ হোসেন সুকতা (৩৬) দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে তিনি একটি সুপার শপের ব্যবসা শুরু করেন। গত রোববার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত অনুমান ৯টার দিকে সুপার শপের ক্যাশে বসা ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তার উপর একের পর এক ৫ রাউণ্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় কিং ভ্যালি হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনদিন চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়। তারা নিহতের লাশ দেশে আনার বিষয়ে সরকারের সহায়তার দাবি জানান।
এদিকে গুলিবিদ্ধ হয়ে সুকতার নিহতের খবরে তার পরিবার ও স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
