বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের সীমাহীন নিপীড়ন-নির্যাতনের কারণে জনগণ এখন কথা বলতে পারে না, ভয় পায়। তারা এখন ফিসফিস করে, চোখের ইশারায় কথা বলে। নির্যাতন-নিপীড়নের মাত্রা অতীতের স্বৈরশাসকদেরও ছাড়িয়ে গেছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আমরা যখন লিফলেট বিতরণ করতে যাই, অনেকেই আমাদের সঙ্গে হাত মেলায়। চোখের ভাষায় বোঝা যায়—আমাদের কর্মসূচিতে তাদের সম্মতি আছে। বোঝা যায়, তারা আতঙ্কে আছে। এমনও হয়েছে, একজন চাকরিজীবী লিফলেট হাতে নিয়ে বলেছেন, এটা প্রকাশ্যে পড়া যাবে না, বাসায় নিয়ে পড়বেন।
সরকারের সীমাহীন নিপীড়ন-নির্যাতনের কারণে দেশে দুঃশাসন এতটাই তীব্র হয়েছে যে স্বাভাবিকভাবে জীবন-যাপন করা যাচ্ছে না দাবি করে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, যারা সত্য কথা বলবে, তাদের নামে ভয়ঙ্কর সব মামলা হবে। এই দেশে যখন উপনিবেশ শাসন ছিল তখনও রাজনীতিবিদদের নামে মামলা দেওয়া হতো। কিন্তু তখন তাদের সম্মান করা হতো। বর্তমানের মতো এত নিষ্ঠুর হতো না। আওয়ামী লীগের এই নির্যাতন-নিপীড়ন অতীতের স্বৈরাশাসকের সব রেকর্ড এমনকি কিছু কিছু ক্ষেত্রে মধ্যযুগীয় বর্বরতাকেও ছাড়িয়ে গেছে।
বিএনপির নেতাকর্মী ও সমমাননা দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আপনাদের কাছে অনুরোধ করবো, আমাদের লিফলেট প্রতি ঘরে ঘরে নিয়ে যাবেন। শিক্ষা প্রতিষ্ঠানসহ সবার হাতে হাতে পৌঁছানোর ব্যবস্থা করবেন। কারণ, এই কর্মসূচির প্রতি জনগণের সমর্থন রয়েছে।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
