জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ তাদের একাধিক প্রার্থী দাঁড় করিয়েছে। বিভিন্ন প্রতীকে আওয়ামী লীগের লোকজনই প্রার্থী হয়েছেন। এখন তারা জাতীয় পার্টিকে হয়রানি করছে। জাতীয় পার্টি ভয় করেনা। তারা হয়রানি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুর বাসষ্টন্ডে এক পথসভায় তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, দেশের মানুষ আজ শান্তিতে নেই। জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে মানুষ শান্তিতে ছিল। আবার শান্তি ফিরিয়ে আনার জন্য পরিবর্তন দরকার আর পরিবর্তনের জন্য জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে।
নেতা-কর্মীদের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, আপনারা ভয় করবেন না। নির্বিঘ্নে লাঙ্গলে ভোট দেবেন। জাতীয় পার্টি আপনাদের ভোটে ক্ষমতায় আসবে।
মিঠাপুরের পথসভায় রংপুর-৫ আসনে জাপার প্রার্থী আনিছুর রহমান আনিছকে পরিচয় করিয়ে দেন জাপা চেয়ারম্যান। তার জন্য সবার কাছে ভোট চান।
পথসভায় বক্তব্য রাখেন রংপুর সিটি করর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, স্থানীয় জাপা নেতা আবদুল হালিম। পথসভা শেষে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
