রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে এক যুবককে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আটককৃত ওই যুবকের নাম মো. সুজন। শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভাটারা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
ওই যুবকের পরিচয় সম্পর্কে জানা গেছে। আটক সুজনের বাড়ি ফরিদপুর জেলার সদরপুর থানার ২৩ নম্বর চর চাঁদপুর এর ইন্তাজ মোল্লার ডাঙ্গী এলাকায়। তার বাবার নাম ছোহরাব। শনিবার বিকালে এভারকেয়ার হাসপাতালে সুজন নামে ওই ব্যক্তি ডাক্তার দেখানোর কথা বলে হাসপাতালে প্রবেশ করেন। এ সময় তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে বেগম খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিক আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ভাটারা থানার উপ-পরিদর্শক মনির হোসাইন বলেন, সুজন নামের এক যুবক হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে ভাটারা থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, সুজন নামের ওই ব্যক্তি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে তার কাছে কোনো অনুমতি ছিল না। এজন্য তাকে আটক করে। পরে তাকে থানায় দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিস্তারিত পরিচয় ইতিমধ্যে জানা গেছে। তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত কিনা সেটাও জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে তিনি জানান।
এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
জাহিদ হোসেন বলেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির নেত্রীর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলেও তাকে এখনও চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হচ্ছে। ফলে হাসপাতাল থেকে তাকে বাসায় নিতে আরও কিছুদিন সময় লাগবে।
তিনি বলেন, লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালীতে অস্ত্রোপচার করার পর নানা জটিলতা দেখা দিয়েছিল। এখন জটিলতাগুলো কমে এসেছে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
