বিরোধী দলীয় চিফ হুইপ, জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গা বলেছেন, আমার জীবনের অর্ধেক সময় জাতীয় পার্টিকে সমুন্নত রাখতে কাজ করেছি। অথচ জাতীয় পার্টির দায়িত্বে যারা রয়েছেন তারা আমার প্রতি এ নির্বাচনে অবিচার করেছেন। আমি মনে করি, গঙ্গাচড়ার মানুষ ভোট দিয়ে জাপার অবিচারের জবাব দেবে।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে রংপুর ঐতিহ্যবাহী কারামতিয়া জামে মসজিদে মাওলানা কারামত আলী জৌনপুরীর মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
রাঙ্গা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এ নির্বাচনে লাঙ্গল প্রতীক আমার ভোটে প্রভাব পড়বে না। কারণ লাঙ্গলকে গঙ্গাচড়ায় আমি পরিচিত করেছি। আমি ২০০১ সাল থেকে এ আসনে সংসদ সদস্য রয়েছি। আমি দীর্ঘদিন জেলা জাপার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলাম। এখন পর্যন্ত ভোটের মাঠ সুষ্ঠু আছে। যাই ঘটুক না কেন গঙ্গাচড়ায় সুষ্ঠু নির্বাচন হবে। ওখানকার মানুষের জন্য অনেক উন্নয়ন করেছি। এ নির্বাচনে তারা সুযোগ পেয়েছে আমার জন্য কিছু করার। আমি আশাবাদী, গঙ্গাচড়ায় গণতন্ত্রের বিজয় হবে।
তিনি বলেন, জীবনে প্রথম স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রচারণা শুরু করলাম। এর আগে ৩ বার লাঙ্গল প্রতীক নিয়ে জয়ী হয়েছিলাম। আমি কিছুদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীরও একটি জীবন আছে। উনার সঙ্গে আমি কথা বলেছি। উনি আমাদের সঙ্গে ছবি তুলেছেন। এতে অনেকের গাত্রদাহ হতে পারে। তবে গঙ্গাচড়ায় সে রকম কিছু ঘটবে না। এলাকার মানুষ ভোট দিলেই আমি জয়ী হব। গঙ্গাচড়ার অধিকাংশ উন্নয়ন প্রধানমন্ত্রীর আর্শীবাদে আমি করতে পেরেছি। এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
