দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ গ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। রোববার (১৭ ডিসেম্বর) বিকালে বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, আমরা নির্বাচনে অংশ গ্রহণ করার দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনের পরিবেশ সন্তোষজনক।মো. মুজিবুল হক চুন্নু বলেন, ৭ জানুয়ারির নির্বাচন করার জন্য আমরা আসছি। আমরা নির্বাচনী পরিবেশ পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম।
এর আগে তিনি বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক ও অ-আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। নির্বাচন কেন্দ্রিক নানা বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করে নির্বাচনে যাওয়ার এ সিদ্ধান্ত নিয়েছি ।
মুজিবুল হক চুন্নু আরো বলেন, আমরা ২৮৩টি আসনে নির্বাচন করবো। বেশ কয়েকটি আসনে সমঝোতা নিয়ে আলোচনা চলছে। সমঝোতা হলে আপনাদের জানিয়ে দিবো।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
