সাময়িকভাবে চীন সরকার তার দেশের ভিসা আবেদন ফি কমিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে জানায়, বিদেশে চীনা দূতাবাস এবং কনস্যুলেটগুলো ভিসা ফি বর্তমান হারের থেকে ৭৫ শতাংশ কমাচ্ছে। করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ার পর মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে চীনে যাতায়াতের সুবিধার্থে ভিসা ফি কমানো হয়েছে।
এদিকে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে চীনা দূতাবাস শুক্রবার সন্ধ্যায় ওয়েবসাইটে জানিয়েছে, আগামী ১১ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিসা ফি সমন্বয় করা হয়েছে। ১১ ডিসেম্বরের আগের আবেদনের ক্ষেত্রে আগের ফি প্রযোজ্য হবে।
ঢাকায় চীনা দূতাবাস জানায়, বাংলাদেশি পাসপোর্টধারীদের চীনে একবার প্রবেশে আবেদনের জন্য ভিসা দুই হাজার ৪০০ টাকা হবে। এ ক্ষেত্রে আবেদন করার পর চতুর্থ কর্মদিবসে ভিসা পাওয়া যাবে। আবেদনের পর তৃতীয় কর্মদিবসে ভিসা পেতে খরচ পড়বে পাঁচ হাজার ১০০ টাকা এবং দ্বিতীয় কর্মদিবসে ভিসা পেতে খরচ পড়বে ছয় হাজার চার’শ টাকা।
একইভাবে চীনে দু’বার প্রবেশের জন্য বাংলাদেশি পাসপোর্টধারীদের ক্ষেত্রে ভিসা আবেদন ফি হবে তিন হাজার ৬০০ টাকা। এ ক্ষেত্রেও আবেদন করার চতুর্থ কর্মদিবসে ডেলিভারি, ছয় হাজার ৩০০ টাকা তৃতীয় কর্মদিবসে ডেলিভারি ও সাত হাজার ৬০০ টাকা দ্বিতীয় কর্মদিবসে ডেলিভারি।
একাধিকবার চীনে প্রবেশের ক্ষেত্রে ছয় মাসের বেশি মেয়াদি ভিসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ফি হবে চার হাজার ৮০০ টাকা চতুর্থ কর্মদিবসে ডেলিভারির ক্ষেত্রে, সাড়ে সাত হাজার টাকা তৃতীয় কর্মদিবসে ডেলিভারি ও আট হাজার ৮০০ টাকা দ্বিতীয় কর্মদিবসে ডেলিভারির ক্ষেত্রে।
একাধিকবার চীনে প্রবেশের জন্য বাংলাদেশি পাসপোর্টধারীদের ১ থেকে ২ বছর মেয়াদি চীনা ভিসার ফি হবে সাত হাজার ২০০ টাকা (চতুর্থ কর্মদিবসে ডেলিভারি), নয় হাজার ৯০০ টাকা (তৃতীয় কর্মদিবসে ডেলিভারি) ও ১১ হাজার ২০০ টাকা (দ্বিতীয় কর্মদিবসে ডেলিভারি)।
বাংলাদেশে চীনা দূতাবাসে আমেরিকান পাসপোর্টধারীদের ভিসা আবেদন ফি হবে চতুর্থ কর্মদিবসে ডেলিভারির ক্ষেত্রে ১৫ হাজার ৯০০ টাকা, তৃতীয় কর্মদিবসে ডেলিভারির ক্ষেত্রে ১৮ হাজার ৬০০টাকা ও দ্বিতীয় কর্মদিবসে ডেলিভারির ক্ষেত্রে ১৯ হাজার ৯০০ টাকা।
তবে আমেরিকান পাসপোর্টধারী সাংবাদিকদের চীনা ভিসা ফি আরও বেশি হবে। চতুর্থ কর্মদিবসে ভিসা পেতে ১৯ হাজার ৫০০টাকা, তৃতীয় কর্মদিবসে ভিসা পেতে ২২ হাজার ২০০টাকা ও দ্বিতীয় কর্মদিবসে ভিসা পেতে ২৩ হাজার ৫০০টাকা আমেরিকান পাসপোর্টধারী সাংবাদিকদের দিতে হবে।
বাংলাদেশে কানাডার পাসপোর্টধারীদের চীনা ভিসা আবেদনের জন্য গুণতে হবে ছয় হাজার ৩০০ থেকে ১০ হাজার ৩০০টাকা। রাশিয়ার পাসপোর্টধারীদের ঢাকায় চীনা ভিসা আবেদনের ফি লাগবে চার হাজার ৩০০ থেকে ১২ হাজার টাকা।
এর বাইরে অন্য কোনো দেশের পাসপোর্টধারীদের জন্য চীনে সিঙ্গেল এন্ট্রি ভিসা আবেদন ফি হবে তিন হাজার থেকে সাত হাজার টাকা।
দু’বার চীনে প্রবেশের ক্ষেত্রে ফি হবে সাড়ে চার হাজার থেকে সাড়ে আট হাজার টাকা। ছয় মাসের বেশি মেয়াদে ভিসা ফি হবে ছয় হাজার থেকে ১০ হাজার টাকা। ১ থেকে ২ বছর মেয়াদি ভিসার ক্ষেত্রে ফি হবে নয় হাজার থেকে ১৩ হাজার টাকা।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
