হামাসকে ধ্বংস করতে ইসরায়েলের ১০ বছর যুদ্ধ করতে হবে। শনিবার (০২ ডিসেম্বর) গাজায় যুদ্ধবিরতি শেষে আবার ইসরায়েলি আক্রমণে উদ্বিগ্ন হয়ে এ কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একটি নতুন যুদ্ধবিরতি শুরু করার প্রচেষ্টায় তিনি কাতার যাচ্ছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
হামাসের প্রতি লক্ষ্য স্পষ্ট করার আহ্বান জানিয়ে ইসরায়েলকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, হামাসের সম্পূর্ণরুপে ধ্বংস করতে ইসরায়েলকে অন্তত ১০ বছর যুদ্ধ করতে হবে।
ম্যাক্রোঁ আরও বলেন, গাজায় ইসরায়েলের কোনও স্থায়ী নিরাপত্তা নেই। যদি নিরাপদ করতে হয় ফিলিস্তিনিদের জীবনের বিনিময়ে করতে হবে।
এর আগে দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘের কপ-২৮ জলবায়ু সম্মেলনের এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, অবরুদ্ধ গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি এবং সব জিম্মিদের মুক্ত করার জন্য দ্বিগুণ কাজ করতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল-হামাসের সাতদিনের ক্ষণস্থায়ী যুদ্ধবিরতি গত শুক্রবার শেষ হয়েছে। গাজায় আবার বোমা হামলা করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে বাড়াতে ব্যর্থ হয়েছে মধ্যস্থতাকারীরা।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
