আগের দিনও তার রাজনৈতিক পরিচয় ছিল বিএনপির ভাইস চেয়ারম্যান, এখন তিনি নৌকা প্রতীকের প্রার্থী। শাহজাহান ওমরের এই ‘ডিগবাজির পর’ তাকে বহিষ্কার করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে অর্থাৎ আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন এই নাটকীয়তার পর রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমে আসে।
একই দিন বিকেলে শাহজাহান ওমরের পক্ষে ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র জমা পড়ে। তার আগে আওয়ামী লীগ সেই আসনে তার মনোনয়ন পাল্টে শাহজাহান ওমরকে প্রার্থী করে।
উল্লেখ্য, গত রবিবার (২৬ নভেম্বর) আওয়ামী লীগ এই আসনে তিনবারের সংসদ সদস্য বজলুল হক হারুণকে প্রার্থী করেছিল। তিনি নৌকা প্রতীকে অংশ নিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শাহজাহান ওমর ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এবং ২০০১ সালে সেই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হন। ১৯৯৬ ও ২০১৮ সালে তিনি হেরে যান। ২০০৮ সালেই কেবল তাকে মনোনয়ন দেয়নি বিএনপি।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৩ থেকে ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত আইন প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন অবসরপ্রাপ্ত এই মেজর জেনারেল, যিনি মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীর উত্তম খেতাব পেয়েছেন। এছাড়া ২০১৬ সালের জাতীয় সম্মেলনের পর শাহজাহান ওমরকে ভাইস চেয়ারম্যানের পদও দেয় বিএনপি।
এদিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির সমাবেশে অংশ নেন শাহজাহান ওমর। সেদিন পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গাড়ি পোড়ানোর একটি মামলায় তাকে আসামি করা হয়।
গত ৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তারের ২৪ দিনের মাথায় বুধবার (২৯ নভেম্বর) জামিনে মুক্তি পান শাহজাহান ওমর। এরপর তার ভোটে অংশ নেয়ার বিষয়ে গুঞ্জন ছড়ায়। পরদিন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সই করা মনোনয়ন ফরমটির ছবি ফেইসবুকে ভাইরাল হয়ে যায়।
বিকেলে শাহজাহান ওমর অনলাইনে মনোনয়নপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।
রিজভী সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং বিএনপির গঠনতন্ত্র মোতাবেক মুহাম্মদ শাহজাহান ওমরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
