ভারতের সঙ্গে নির্বাচনের আলাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ভারতের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের আসন্ন বৈঠকে রাজনৈতিক বিষয় নয়, বরং দ্বিপক্ষীয় খুঁটিনাটি বিষয়ের আলোচনা হবে।
সোমবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে মন্ত্রী এ কথা বলেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আগামী ২৪ নভেম্বর নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সঙ্গে যৌথ পরামর্শক বৈঠকে বসবেন।
বৈঠকে কোনও রাজনৈতিক আলোচনা হবে কি না— এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র সচিবের ওটাতে (বৈঠক) নির্বাচন নিয়ে আলাপ হবে না। অন্যান্য খুঁটিনাটি বিষয় নিয়ে আলাপ হবে। ওদের (ভারত) সঙ্গে নির্বাচনের আলাপ তো হয়েই গেছে। এটা তো আমাদের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী তারা আলাপ করেছেন।
দুই প্রধানমন্ত্রীর মধ্যে কী ধরনের আলাপ হয়েছে- এমন প্রশ্নে তিনি বলেন, ভারত এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়, আমরাও চাই এটা।
বাংলাদেশে কোনও অগণতান্ত্রিক সরকার ভারত ‘চায় না’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারত চায় বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে যেন কোনও রকমের ভাটা না পড়ে। তারা চায় এদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত থাকুক। তারা সবসময় গণতন্ত্রের পক্ষে।
চলতি সপ্তাহে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের ভারত সফর নিয়ে তিনি বলেন, আমরা অনেক দেশের সঙ্গে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) করি, এখানে আমাদের বিভিন্ন রকমের ইস্যু যেগুলো হয়, সেগুলো আমরা আলাপ করি, এটা রুটিন বিষয় এবং সেগুলো আছে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বিভিন্ন ধরনের রুটিন বিষয় থাকে এফওসির আলোচনায়।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
