বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোই যুক্তরাষ্ট্রের লক্ষ্য বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
এক সাংবাদিক বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করেন, আমার কেবল এক লাইনের প্রশ্ন রয়েছে; সেটি হলো— বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে। সেই দাবির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে কিনা।
জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমি নিশ্চিত যে গতকাল বা তার আগের দিন কিংবা তারও আগে আমি এ প্রশ্নের উত্তর দিয়েছি।
উত্তরে ওই সাংবাদিক বলেন, আপনি সঠিক। এ রকম একটি প্রশ্ন আগেও করা হয়েছিল এবং আপনি উত্তর দিয়েছিলেন যে, অন্য সবার মতো যুক্তরাষ্ট্রও চায় যে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক।
বেদান্ত প্যাটেল : হ্যাঁ, এখনও আমরা তা ই চাই—
সাংবাদিক : কিন্তু আমার প্রশ্ন হলো, অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আপনারা সমর্থন করছেন কি না— হ্যাঁ অথবা না।
বেদান্ত প্যাটেল : আমি যা বলেছি তা আপনারা আগেও শুনেছেন; আবারও বলছি—কোনো নির্দিষ্ট সরকার বা রাজনৈতিক দল কিংবা প্রার্থীকে আমরা সমর্থন করছি না। আর যদি নির্বাচনের কথা আসে, সেক্ষেত্রে আমরা বলব— আমরা আশা করছি এমন একটি নির্বাচন, যেটি হবে অবাধ, সুষ্টু এবং যেখানে দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফল ঘটবে। এটাই আমাদের লক্ষ্য।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
