আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৯৭১ সালে যারা পরাজিত শক্তি, তারা পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। সেই পরাজয়ের প্রতিশোধ নিতে গিয়ে তারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে চ্যালেঞ্জ করছে। এই চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হবে।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে বনানী মাঠে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আমাদের গণতন্ত্রকে বাঁচাতে হবে। অসাম্প্রদায়িক, মানবতাবাদী চিন্তা ধারাকে বাঁচিয়ে রাখতে হবে। এটা যেন আমাদের মনে থাকে। বাঙালির শত সংকটেও বিশ্বস্ত, বিপদের বন্ধু শেখ হাসিনার ক্ষমতা তারা চ্যালেঞ্জ করছে। সামনে নির্বাচন, আমাদের যে অসাম্প্রদায়িক চেতনা, এই চেতনায় যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। এই চেতনাকে বাঁচিয়ে রাখতে শেখ হাসিনার সঙ্গে থাকতে হবে। তিনিই আপনাদের সবচেয়ে আপনজন।
তিনি বলেন, শত্রু আমাদের অভিন্ন। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ– এই শক্তিকে আমাদের রুখতে হবে। আর এই শক্তিকে রুখতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা ছাড়া অন্য কেউ আপনাদের বেশি আপনজন, এটা আমি মনে করি না।
এর আগে গুলশান, বনানী সর্বজনীন পূজা উদযাপন কমিটির আয়োজনে বনানী মাঠে পূজামণ্ডপে মোমবাতি জ্বালিয়ে পূজার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি। এসময় পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
