আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪ সদস্যের পর্যবেক্ষক টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)। আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি দুই মাস বাংলাদেশ অবস্থান করবে ইইউ পর্যবেক্ষক দলটি। কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
অশোক কুমার দেবনাথ ইত্তেফাককে বলেন, ইইউ থেকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে পর্যবেক্ষক পাঠানোর কথা জানানো হয়েছে। চার সদস্যের পর্যবেক্ষক টিম পাঠাবে সংস্থাটিটি।
চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তারা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবস্থান করবে। এ সময় তাদের চার সদস্যের প্রতিনিধি দল ভোট পর্যবেক্ষণ করবে। তারা নির্বাচন শেষে একটি প্রতিবেদনও দাখিল করবে বলেও জানিয়েছেন। নির্বাচন তারা নির্বাচনের তফসিলের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে অবস্থান করবেন। এর আগে আর্থিক সংকটের কথা বলে সিইসিকে চিঠি দিয়ে পর্যবেক্ষক না পাঠানোর কথা জানানো হয়েছিলো। পরবর্তীতে সিইসি পাল্টা চিঠি দিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা দেন।
পরবর্তীতে সংস্থাটি থেকে জানানো হয়, সংক্ষিপ্ত পরিসরে টিম পাঠাবে তারা। এরপরই আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষক পাঠানো নিশ্চিত করলো ইইউ।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
