পশ্চিম আফগানিস্তানে শনিবার ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১২০ এবং ১০০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ও ত্রাণ কর্তৃপক্ষ। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়া লোকের সংখ্যা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন তারা।
হেরাত প্রদেশের জনস্বাস্থ্য পরিচালক মোহাম্মদ তালেব শহিদ এএফপিকে বলেন, ‘এখন পর্যন্ত কেন্দ্রীয় হাসপাতালে আনা হয়েছে এমন লোকের হতাহতের সংখ্যা এটি। চূড়ান্ত পরিসংখ্যান নয়। আমাদের কাছে তথ্য আছে আরও মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।’
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল এই অঞ্চলের বৃহত্তম শহর হেরাত থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পের পরেও ৫.৫, ৪.৭, ৬.৩, ৫.৯ এবং ৪.৬ মাত্রার পাঁচটি আফটারশক হয়েছে।
তালেবান সরকারের একজন মুখপাত্রের মতে, ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাসিন্দা এবং দোকানদাররা ১১টার মধ্যে শহরের ভবন থেকে তাড়াহুড়ো করে পালিয়ে যায়, যার ফলে ২৫ জন আহত এবং একজনের মৃত্যু হয়।
ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির মুখপাত্র মোল্লা জান সায়েক এএফপিকে বলেছেন, এই সংখ্যা প্রাথমিক গণনায় জানা গেছে। হতাহত আরও বাড়বে কারণ গ্রামীণ ও পাহাড়ী এলাকায়ও ভূমিধস হয়েছে। বর্তমানে আমাদের কাছে সমস্ত তথ্য এবং বিবরণ নেই।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
