যুক্তরাজ্যের ল্যান্টারশায়ারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূতের এক পরিবারের দুই শিশুসহ তিন সদস্য নিহত হয়েছেন। গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর গ্রামের আলমগীর হোসেন ওরফে সাজু (৩৬), তার ছেলে জাকির হোসেন (৯) ও মেয়ে মাইরা হোসেন (৪)। আলমগীরের স্ত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুর্ঘটনায় তাঁর গর্ভপাত হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। যুক্তরাজ্যে বার্মিংহামের কাছের ওয়ালসালের বাসিন্দা ছিলেন আলমগীর। নিহত আলমগীর যে প্রাইভেট কারটি চালাচ্ছিলেন সেটির সঙ্গে মালবাহী একটি লরির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই আলমগীর ও তার ছেলে জাকির মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যায় মেয়ে মাইরা।
তার চাচা মোসা জানান, আলমগীর সপরিবার অবকাশ কাটাতে গিয়েছিলেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনো তাঁদের জানায়নি পুলিশ।
এদিকে গ্রামের বাড়িতে যোগাযোগ করে জানা গেছে আবুল কালামের ছেলে আলমগীরের পুরো পরিবার লন্ডনে থাকেন। শিশু বয়সে যুক্তরাজ্যে যান আলমগীর। এরপর মাত্র দুইবার দেশে আসেন তিনি।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
