লিটল বাংলাদেশ কমিউনিটি আয়োজনে গত ১৯ আগষ্ট ২০২৩ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য (নোয়াখালী-৫, ১৯৭০-১৯৭৩) বঙ্গবন্ধুর স্নেহাস্পদ সৈনিক লস এঞ্জেলেসের বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল চৌধুরীর পিতা মরহুম ‘আবু নাছের চৌধুরীর’ ১২তম মৃত্যু বার্ষিকীতে সাইন্টলোজী মিলনায়তনে এক স্মৃতিচারন অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র ধর্মগ্রন্থ কোরআন তেলাওয়াতের মাধমে সন্ধ্যা ৮টায় অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে মরহুম আবু নাছেরের আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলী ও তাঁকে স্মৃতিচারন করে বিভিন্ন সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
লস এঞ্জেলেসের ভয়েস লিটল বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি জনাব কাজী মশহুরুল হুদা’র পরিচালনা ও উপস্থাপনায় অত্যন্ত ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে স্মৃতিচারন করা হয়।পরিশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বক্তব্য প্রদান করেন, বীর মুক্তিযোদ্ধা জাহেদুল মাহমুদ জামি, বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুর রব এবং কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিত্ব বর্গের মধ্যে জনাব শফিকুর রহমান, ডাক্তার রবি আলম, জয়নুল আবেদিন, সামসুদ্দিন মানিক, সোহেল রহমান বাদল, সামসুল ইসলাম, টি জাহান কাজল, শফি আহমেদ, মোফাজজল হোসেন মফু, শেখ রাজা, জহির আহমেদ পান্না, প্রমুখ। মমিনুল হক বাচ্চু বিশেষ কারণ বশত: আসতে না পারায় তার প্রেরিত বক্তব্য পাঠ করা হয়। পরিশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সুযোগ্য সন্তান নাজমুল চৌধুরী।

উল্লেখ্য যে, মরহুম আবু নাসের চৌধুরী ১৯৭২ সনে প্রথম বঙ্গবন্ধুর নামে কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়াও স্কুল, কলেজ ও মসজিদ মাদ্রাসা নির্মাণ করে গেছেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব নাজমুল চৌধুরী।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
