দেশের বাইরে জন্ম নেওয়া মায়েরা জন্ম দিচ্ছেন যুক্তরাজ্যের এক-তৃতীয়াংশ শিশু। নবজাতকদের মা ও বাবার দুটি তালিকায় শীর্ষ দশের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছেন বাংলাদেশিরা। ২০২২ সালে বাংলাদেশি মায়েদের গর্ভে নেওয়া নবজাতকের সংখ্যা ৭ হাজার ৭।
ন্যাশনাল অফিস ফর স্ট্যাটিসটিকসের (ওএনএস) সর্বশেষ তথ্যে জানা গেছে, ২০২২ সালে ব্রিটেনে জন্ম না নেওয়া মায়েদের গর্ভে জন্ম হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩০৯ নবজাতকের। এ তালিকায় আফগানিস্তানকে পেছনে ফেলে ভারত এখন সবার শীর্ষে। এরপরেই আছে পাকিস্তান ও রোমানিয়া।
ওএনএস-এর নতুন তথ্য থেকে জানা গেছে, ব্রিটেনের বাইরে জন্ম নেওয়া মায়েদের সন্তান জন্মদানের সংখ্যা ২০২১ সালে ছিল ১ লাখ ৭৯ হাজার ৭২৬। ২০২২ সালে তা বেড়ে হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩০৯ জন।
বিপরীতে, ইংল্যান্ড এবং ওয়েলসে যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী নারীদের সন্তান জন্মদানের সংখ্যা ২০২১ সালে ৪ লাখ ৪৫ হাজার ৫৫ থাকলেও ২০২২ সালে তা কমে হয়েছে ৪ লাখ ২২ হাজার ১০৯।

পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর লন্ডনে জন্ম নেওয়া দুই-তৃতীয়াংশ নবজাতকের (৬৬.৫ শতাংশ) পিতামাতার একজন বা উভয়েই যুক্তরাজ্যের বাইরে জন্মগ্রহণ করেছিলেন।
এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব লোকমান উদ্দীন রবিবার বাংলা ট্রিবিউনকে বলেন, বিয়ে ও সন্তান জন্মদানের তালিকায় বাংলাদেশিরা এগিয়ে থাকার মূল কারণ সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ।
এর আগে এক গবেষণায় দেখা গেছে, ব্রিটেনে সবচেয়ে বেশি বিয়ের হার বাংলাদেশি কমিউনিটিতে। শ্বেতাঙ্গ ব্রিটিশদের তুলনায় বাংলাদেশি কমিউনিটিতে বিয়ের হার ৪৫ গুণ বেশি। আর দেশটিতে বসবাসরত ক্যারিবীয় অশ্বেতাঙ্গদের তুলনায় এই হার ৭১ গুণ বেশি।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
