আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত কি একটা বার্তা দিয়েছে, এটা তাদের ব্যাপার। সেখানে বিএনপি নেতারা মন্তব্য করেন। অবস্থাটা এমন যে, এরা ভয়ে হাত-পা গুটিয়ে ফেলেছেন। ভারতভীতিতে ঘুম ভেঙে যায় তাদের।
তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব, এ দেশের জনগণ আমাদের ভোট দেবে। আমাদের কাজ দিয়ে, উন্নয়ন দিয়ে আমরা ভোট চাইব। আমরা গায়ের জোরে ক্ষমতায় নেই, গায়ের জোরে ক্ষমতায় আসব না। এই আশ্বাস আমি দিতে চাই।
শনিবার (১৯ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিলন হলে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
>>চারদিক থেকেই বিপদ, নানা রকম বিপদ : কাদের
সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতাদের আটলান্টিকের ওপরে তাকাতে তাকাতে তাদের চোখ ঝাপসা হয়ে গেছে। খবর আসে না। নিষেধাজ্ঞা আসে না। ভিসা নীতি আসে না কেন? শেখ হাসিনা যায় না কেন? এসব নিয়ে তাদের রাতে ঘুম হারাম।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। প্রধানমন্ত্রী রুটিং ওয়ার্ক করবেন। দুনিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, আমরা ঠিক সেইভাবে নির্বাচন করব।
তিনি বলেন, মিডিয়ায় দেখলাম, যুক্তরাষ্ট্রের কাছে ভারত একটা বার্তা পাঠিয়েছে। যে অভিন্ন যাত্রায় বাংলাদেশকে স্ট্যাটাজিক কারণে আমরা হারাতে পারি না। এটা ভারত-আমেরিকার মিত্রতা। বঙ্গবন্ধুকে হত্যার পর ভারত এসে আমাদেরকে গদিতে বসিয়েছিল? ২০০১ সালে জোর করে আমাদের হারানো হয়েছে। তখন কি ভারত এসে এখানে ইন্টারফেয়ার করেছে? ভারত কোনো নির্বাচনে এই পর্যন্ত আমাদেরকে একটা কথাও বলে নাই। বাংলাদেশের নির্বাচন গণতন্ত্রের আদর্শে হবে।
>>বিএনপির নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা আজও ষড়যন্ত্র করছে : কাদের
তিনি আরও বলেন, আপনারাতো (বিএনপি) ভারতের হাই কমিশনারের বাসায় গিয়ে ডিনার খেয়েছেন। আমরা টেলিভিশন নিয়ে যাই না। বাইরে থেকেই বাংলাদেশের প্রায় সব টেলিভিশন খোঁজখবর দিয়ে দিয়েছে। ভারতের সঙ্গে মিত্রতা করতেছি। মিত্রতা হলো না? আমরাতো কোনো আওয়াজও দেইনি। তিনজনকে দাওয়াত দিয়েছে, তিনজনই গেছি, কথা-বার্তা বলেছি। নির্বাচন নিয়ে কথা হয়নি। কীভাবে নির্বাচন করব এটা আমাদের ব্যাপার। হয়তো কথার প্রসঙ্গে কথা এসেছে।
ওবায়দুল কাদের বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপির যতটা উদ্বেগ তার চেয়ে বেশি নোংরা রাজনীতি করছে দলটি। খালেদা জিয়ার মামলা নিয়ে দলটির আইনজীবীরাও দীর্ঘসূত্রিতা করেছে। খালেদা জিয়াকে মরার আগেই কয়েকবার মেরে ফেলছেন মির্জা ফখরুলরা।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
