বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘আমরা নির্ভরযোগ্য সরকারের অধীনে নির্ভরযোগ্য নির্বাচন চাই। এই সরকার দুইবার ভোট চুরির মাধ্যমে মানুষের বুকের ওপর চেপে বসেছে। গণতন্ত্রের গলা চেপে ধরেছে ক্ষমতাসীন সরকার। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই‒ আমেরিকার স্যাংশনে সরকার এখন টেনশনে। আগামীতে এই ধরনের নির্বাচন হবে না।’
শুক্রবার বিকেলে রাজধানীর ফকিরাপুলে বিজেপির কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে গ্রহণযোগ্য সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে মিছিল করে দলটি। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড় হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে ফের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলে বিজেপির কেন্দ্রীয় নেতাসহ মহানগর, থানা ও ঢাকার বাইরের নেতাকর্মীরা অংশ নেন। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে এদিনের কর্মসূচি পালন করে বিজেপি।
বিজেপি চেয়ারম্যান বলেন, ‘আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঘোষণা দিয়েছিলাম‒ গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে কোনো কর্মসূচির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি। তার ধারাবাহিকতায় আমরা এই মিছিল করেছি। আগামীতেও আমাদের দলীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সময় জাতীয় কর্মসূচিতে বিএনপির পাশে থাকব।’
তিনি বলেন, ‘আজকে এস আলম লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ভাবতে অবাক লাগে মাত্র ২৫ হাজার টাকার জন্য একজন কৃষককে জেলে যেতে হয়। জাতীয়তাবাদের কেন্দ্রবিন্দু বেগম খালেদা জিয়াকে মাত্র দুই কোটি টাকার জন্য জেলখানায় কাটাতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীকে ৩৫ লাখ টাকার মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা হয়। এই সময় বেশিদিন থাকবে না।’
More Stories
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
