যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউয়ের নেতৃত্ব একটি প্রতিনিধিদল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে বৈঠক করেছেন। রোববার বিকেল পৌনে ৪টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী তাদের মধ্যে বৈঠক হয়।
আলোচনার বিষয় নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করেননি মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা। বৈঠকে কী আলোচনা হয়েছে, সেই বিষয়ে কথা বলেছেন দুদক সচিব মো. মাহবুব হোসেন।
দুদক সচিব বলেন, ‘আজকে এখানে সৌজন্য সাক্ষাৎ হলো, কমিশন সম্পর্কে ধারণা নিলেন। আজকের সাক্ষাতে জনগণের বার্তা দেওয়ার মতো কোনো বিষয় নেই। ওনারা আসছেন, আমাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, তারা ধারণা নিয়েছেন, দুর্নীতি কমিশন আইন এবং বিধি-বিধান এবং ওভারওল কার্যক্রম সম্পর্কে। গ্লোবাল ইস্যু এখন একটা দেশের মধ্যে সীমাবদ্ধ না, পারস্পারিক সহযোগিতা কীভাবে করা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।’
মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা কোনো তথ্য বা পরামর্শ দেননি জানিয়ে মাহবুব হোসেন বলেন, ‘তারা এখানে কোনো তথ্য দেন নাই, কোনো পরামর্শও দেন নাই, শুধুমাত্র বাংলাদেশকে টার্গেট করেও আসেন নাই। ওনার সঙ্গে আলাপ হয়েছে, উনি কিন্তু ভারতে জি-২০ সম্মেলনে যাবেন। এটা একটা ইন্টারন্যাশনাল কার্যক্রমের অংশ হিসেবে ধারণা নিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের সঙ্গে ওনার আগমনের কোনো সম্পৃক্ততা নেই এবং এ যাবতীয় কথা আলোচনাও হয়নি। ওনার দায়িত্ব হলো ইউএস স্টেট ডিপার্টমেন্টের প্রধান সমন্বয়কারীর অ্যান্টি করাপশন রিলেটেড বিষয় একরোস গ্লোব, তারই অংশ হিসেবে দুর্নীতি কমিশন। বাংলাদেশে উনি প্রথম এসছেন এবং প্রথম আসার পরে কীভাবে আমরা কাজ করি, আইন কী আছে, বিধি কী আছে—সে বিষয়ে জানলেন। টাকা পাচার রোধে এ বিষয়ে কো-অপরেশন আরও কীভাবে করা যেতে পারে, সে বিষয়ে প্রাথমিক একটা আলোচনা হয়েছে।’
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
