চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় একটি প্রাইভেটকারের ওপর উল্টে পড়েছে একটি কন্টেইনার লরি। এই ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলেও অলৌকিকভাবে বেঁচে গেছেন পরিবারের তিন সদস্যসহ এক প্রবাসী।
অনেক বছর পর প্রবাস থেকে আজই দেশে ফিরেছেন ফটিকছড়ি মাইজভান্ডার এলাকার আবু বক্কর। বিমানবন্দরে তাকে নিতে আসেন তার বাবা ও দুই সন্তান। আজ সকালে চট্টগ্রাম বিমানবন্দরে নেমে একটি প্রাইভেটকারে বাড়ি ফিরছিলেন তারা। সকাল সাড়ে ১০টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজ অতিক্রম করার সময় হঠাৎ এক স্কুলছাত্র রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। এ সময় প্রাইভেটকারটির চালক কড়া ব্রেক করে।

অন্যদিকে পেছনে থাকা আরেকটি কন্টেইনার লরিও কড়া ব্রেক করে। এ সময় লরিটি কাত হয়ে প্রাইভেটকারের ওপর পড়ে। এতে কারটি চ্যাপ্টা হয়ে যায়। প্রাইভেটকারে থাকা যাত্রীরা চিৎকার করলে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। তারা এসে ক্রেন দিয়ে লরিটি সরিয়ে যাত্রীদের উদ্ধার করে। যাত্রীরা সবাই শঙ্কামুক্ত।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক ফিরোজ আলম আমাদের সময়কে জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি লরিটি উল্টে প্রাইভেটকারের ওপর পড়ে আছে। পরে লরিটি অপসারণ করে প্রাইভেটকারের চার যাত্রীকে উদ্ধার করা হয়। লরিটি কিছুটা আস্তে পড়ায় আল্লাহর রহমতে যাত্রীরা বেঁচে গেছেন।’
এ সময় উপস্থিত সকলেই বলতে থাকেন ‘রাখে আল্লাহ মারে কে?
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
