দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি।
প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি নিউজ।
ইনস্টাগ্রামে পোস্টে জাস্টিন ট্রুডো লেখেন, ‘অনেক অর্থপূর্ণ ও কঠিন কথোপকথনের পরে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ভালোবাসা ও একে অন্যের প্রতি সম্মান দেখানোসহ যা আমরা করেছি তা সর্বদা চলমান থাকবে।’
পোস্টের পরে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, ট্রুডো দম্পতি বিচ্ছেদপত্রে স্বাক্ষর করেছেন।
৫১ বছর বয়সী জাস্টিন ও ৪৮ বছর বয়সী সোফি ২০০৫ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তাদের ১৮ বছরের সংসারে দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

সোফি আগে সম্প্রচার মাধ্যমে একজন উপস্থাপক হিসেব কাজ করতেন। বর্তমানে লিঙ্গ সমতা ও মহিলাদের অধিকারের মতো বিষয়গুলোতে আইনজীবী হিসেবে কাজ করছেন। স্বামী জাস্টিনের প্রচারণায় সম্মুখভাগে থাকতেন তিন সন্তানের এই মা।
গত এপ্রিলে নিজের পরিবার নিয়ে খোলামেলাভাবে কথা বলেন সোফি। ওই সময় তিনি বলেছিলেন, অন্যান্য কানাডিয়ান পরিবারের মতোন তার পরিবারও বিভিন্ন সমস্যার মুখোমুখি হন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
