অবশেষে দুবাই প্রবাসীরা আগামী সোমবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পেতে যাচ্ছে। আগামী সোমবার (১০ জুলাই) প্রথমবারের প্রবাসী বাংলাদেশিদের হাতে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হচ্ছে। এ দিন আনুষ্ঠানিকভাবে ভোটারদের হাতে এনআইডি তুলে দেওয়া হবে। এর ফলে উদ্যোগ নেওয়ার সাড়ে তিন বছর পর আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো প্রবাসে থেকে এনআইডি সেবা পাচ্ছে।
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানান, এর ফলে দেশের বাইরে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের নতুন দ্বার উন্মোচিত হবে। ভবিষ্যতে এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে এ কাজের বিস্তৃতি ঘটবে।
তিনি জানান, প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে চান। এনআইডি না থাকায় অনেকে হুন্ডির মাধ্যমে দেশে অবৈধ উপায়ে অর্থ পাঠান। এখন এনআইডি পেলে হুন্ডির পথ ছেড়ে বৈধ পথে রেমিট্যান্স পাঠাবে, যা দেশের রিজার্ভ বাড়াতেও ভূমিকা রাখবে। পাশাপাশি এ সেবা মোবাইল ব্যাংকিংসহ নাগরিকদের নানা ধরনের কাজেও লাগবে। ইসির দীর্ঘদিনের প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের হাতে এনআইডি তুলে দেওয়ার উদ্যোগ সফল হচ্ছে। এতে সম্মানিত প্রবাসীদের নানা প্রকার নাগরিক সেবা গ্রহণসহ রেমিট্যান্স পাঠানো যেমন সহজতর হবে, তেমনি দেশও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।
জানা যায়, সোমবার রাষ্ট্রদূত, কনসাল জেনারেলের উপস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নির্বাচন কমিশনার। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধন করা শতাধিক প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। এ উপলক্ষ্যে নির্বাচন কমিশনার আহসান হাবিব খানের নেতৃত্বে ইসি সচিবালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে চার সদস্যের একটি টিম সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন।
এর আগে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় বর্তমান নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় মে মাসে ইসির নিজস্ব টিমের (কারিগরি ও প্রশাসনিক) সহযোগিতায় দূতাবাস সংশ্লিষ্ট জনবলকে এ বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ, যন্ত্রপাতি স্থাপন, নেটওয়ার্ক প্রতিষ্ঠা, স্থানীয় মোবাইল নম্বরে এসএমএস পাঠানোসহ প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হয়। এরপর জুনে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে পরীক্ষামূলক কার্যক্রম চালু হয়।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
