গ্রিসের কোস দ্বীপ থেকে নিখোঁজ পোল্যান্ডের নাগরিক আনাস্তাসিয়া প্যাট্রিসিয়া রুবিনস্কা নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। গ্রিস সিটি নিউজ তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার রাতে আটক বাংলাদেশির বাসস্থান থেকে ১ কিলোমিটার দূরে একটি নির্জন স্থান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, এক নারী স্বেচ্ছাসেবী প্রথমে মরদেহটি খুঁজে পান। শরীরের অর্ধেকটা কালো ব্যাগের ভিতর আর বাকি অর্ধেক চাদরে মোড়ানো ছিল। মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন ছিল না। মরদেহটি ডালপালা ও শুকনো ঘাস দিয়ে ঢেকে রাখা ছিল।
এ ঘটনায় ৩২ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। তার ব্যক্তিগত জিনিসপত্র পুলিশের ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য নিয়ে এসেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। ওই নারীর নিখোঁজ হওয়ার আগে আটক ওই বাংলাদেশির সঙ্গে তার শেষ দেখা হয়েছিল। বাংলাদেশি ছাড়াও তার পাকিস্তানি রুমমেটকে নিয়ে তদন্ত করছে পুলিশ। তবে গ্রেপ্তার বাংলাদেশির নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
