তুরস্কে এরদোগানের দুই দশকের শাসনের অবসানের সময় যেন ঘনিয়ে এসেছে। যেন অস্তগামী এরদোগানের শাসনকাল।
আধুনিক তুরস্কের একশো বছরের ইতিহাসে রোববারের নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ নির্বাচনের কারণে নেতার পরিবর্তন হলে, তুর্কি নীতিতেও আসবে ব্যাপক পরিবর্তন।
রোববারের ভোটের মাধ্যমে শুধু তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে না, ন্যাটোর সদস্য সাড়ে আট কোটি মানুষের এ দেশটি আগামীতে কীভাবে চলবে তাও নির্ধারিত হবে।
নির্বাচন পূর্ববর্তী জরিপে দেখা গেছে, এরদোগানের প্রতিদ্বন্দ্বী কিরিচদারোগ্লু এগিয়ে। তবে কেউ-ই যদি ৫০ শতাংশ ভোট না পান তবে দ্বিতীয় মেয়াদে গড়াবে ভোটগ্রহণ।
গত ফেব্রুয়ারিতে দেশটিতে আঘাত হানে ভয়াবহ ভূমিকম্প। এতে মারা যায় প্রায় ৫০ হাজার তুর্কি। ভূমিকম্পে এতো ক্ষয়ক্ষতি হওয়ার অন্যতম কারণ অবৈধ স্থাপনা নির্মাণে দুর্নীতি। কেউ কেউ বলছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় লোকজন এরদোগের বিপক্ষে ভোট দেবেন।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এক এলাকার বাসিন্দা ২৬ বছর বয়সি নুরি। তিনি বলেন, দেশের জন্য একটি পরিবর্তন দরকার। নির্বাচনের পর দেশে ডলার সংকট তৈরি হবে। তাই আমরা পরিবর্তন চাই।
তবে ৫১ বছর বয়সি এক ব্যক্তি দেন ভিন্ন মত। তিনি জানান, আমরা এরদোগান ও একে পার্টির পক্ষে ভোট দিয়েছি। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তবে আমাদের বিশ্বাস এরদোগান এটি দ্রুত ঠিক করতে সক্ষম হবেন।সম্প্রতি ব্যাপকহারে কমেছে তুর্কি মুদ্রা লিরার দর। মুদ্রাস্ফীতির করালগ্রাসে বিধ্বস্ত প্রায় অচলাবস্থা তৈরি হয়েছে দেশটির অর্থনীতিতে। এরদোগান মসনদে থাকা অবস্থায় এমন হওয়ার কারণে হতাশা প্রকাশ করেছেন তার অনেক সমর্থক।
এদিকে প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে হাজির হয়েছে ৭৪ বছর বয়সি প্রতিদ্বন্দ্বী কিরিচদারোগ্লু। তুরস্কের অর্থনীতিকে চাঙা করার আশ্বাস তার। সেইসঙ্গে তুরস্কে গণতন্ত্র ফিরিয়ে আনা, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করাসহ বিভিন্ন পরিকল্পনা পেশ করেছেন তিনি।
সূত্র: আরব নিউজ
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
