দেশজুড়ে ‘স্বাধীনতা’ বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন পেয়ে শনিবার লাহোর থেকে জাতির উদ্দেশে ভাষণে আজ রোববার বিকেলে ‘হাকিকি আজাদী’ আইন বাঁচাও, পাকিস্তান বাঁচাও’ লেখা প্ল্যাকার্ড হাতে সবাইকে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন পিটিআই প্রধান।
এসময় পাকিস্তানের গণতন্ত্র বর্তমানে হুমকির মুখে রয়েছে জানিয়ে ইমরান অভিযোগ করেন, নওয়াজ শরিফ দেশের স্বাধীন বিচার বিভাগকে ধ্বংস করেছে। পিটিআই নেতা আরও বলেন, স্বাধীনতা সহজে আসে না। একে ছিনিয়ে আনতে হয়। এর জন্যে ত্যাগ স্বীকার করতে হয়। পিটিআই প্রধান তার নিজের গ্রেপ্তার ও তার জেরে দেশজুড়ে সহিংসতার জন্য দেশটির সেনাপ্রধানকে দায়ী করেন। এসময় ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে দেশটির সেনাবাহিনী নৃশংসতা চালিয়েছিল বলেও উল্লেখ করেন ইমরান। তবে তার এ ভাষণ দেশটির কোনো টিভিতে সম্প্রচার করা হয়নি।
এদিকে ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশজুড়ে অগ্নিসংযোগ, লুটপাট, নাশকতা এবং সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতিসাধনের কলঙ্কজনক ঘটনায় সহায়তা, প্ররোচনা এবং অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য ৭২ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
সূত্র: দ্য গার্ডিয়ান
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
