বাংলাদেশের বংশভূত দুই বাংলার সুরসাধক পন্ডিত গিরিশ চ্যাটার্জী অসাধারণ শ্রেনীতে গ্রীন কার্ড অর্জন করেছেন। মার্কিন যুক্তরাষ্টের কেন্দ্রীয় অভিবাসন সংস্থা তার অসাধারন প্রতিভার স্বীকৃতি স্বরুপ বিশেষ সম্মানজনক শ্রেনীতে গ্রীন কার্ড প্রদান করেছেন, যা ইতিপূর্বে দুই বাংলার মধ্যে থেকে কেউ পায়নি, উক্ত ক্যাটাগরিকে বলা হয় ইবি-১ (এক্সট্রা অডিনারি এবিলিটি)।
উল্লেখ্য যে, বিশ্বের শীর্ষ স্থানীয় বৈজ্ঞানিক, প্রথিত যশা গবেষক এবং নোবেল পুরষ্কার বিজয়ীরা যে বিশেষ এবং অসাধারণ শ্রেনীতে মার্কিন যুক্তরাষ্টের অভিবাসন লাভ করেন। পন্ডিত গিরিশ চ্যাটার্জী সেই একই অসাধারণ শ্রেনীতে গ্রীন কার্ড লাভ করেছেন।
ইবি-১ (এ) এই ক্যাটাগরীতে গ্রীন কার্ড প্রাপ্তিকে আইনস্টাইন ভিসা হিসাবেও অভিহিত করা হয়। বিরল এমন একটি ক্যাটাগরীতে বাঙালী পন্ডিত গিরিশ চ্যাটার্জীর গ্রীন কার্ড অর্জনে লস এঞ্জেলেস সহ সমগ্র আমেরিকায় বসবাসরত দুই বাংলার বাঙালীদের মাঝে বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। কারণ, ইতিপূর্বে দুই বাংলার কোন বাঙালী এই বিশেষ সম্মানজনক শ্রেনীতে পাওয়ার তথ্য নেই। শাস্ত্রীয় সংগীতের পন্ডিত গিরিশ চ্যাটার্জী বহিবির্শ্বে সমগ্র বাঙালী জাতির ভাবমূর্ত্তকে এক নতুন মাত্রায় নিয়ে গেছেন।
উল্লেখ্য যে, লস এঞ্জেলেস থেকে এই সুর সাধকের কণ্ঠে কাজী মশহুরুল হুদা ও ম্যাকলিন চৌধুরীর লেখা দুটি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
