রাজধানীর কাফরুল এলাকা থেকে বিদেশে পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা আসাদুর রহমান ওরফে আসাদ (৩২) ও তার ৫ জন সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
গ্রেপ্তার আসাদের সহযোগীরা হলেন- আরমান (৪৪), মো. আওলাদ হোসেন ওরফে দিপু (৫৪), মো. রেজওয়ানুল হক (৪৩), মো. ফিরোজ মোল্লা (৪১) ও মো. জিল্লুল রহমান (৪৩)।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অসংখ্য ভুক্তভোগীর পাসপোর্ট ও জালিয়াতির কাজে ব্যবহৃত ভুয়া ভিসা, বিভিন্ন সার্টিফিকেট, মার্কশীট, বিমানের টিকিট এবং বিভিন্ন ধরনের সীলসহ অন্যান্য সামগ্রী পাওয়া যায় বলে জানিয়েছে র্যাব।
র্যাব বলছে, আসাদুর রহমান ওরফে আসাদ ভুয়া একটি কোম্পানী খুলে তার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করছিলেন। তার নেতৃত্বেই চক্রটি বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণামূলকভাবে দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবক ও নিরীহ অসহায় মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে।
র্যাব-৪ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। আসাদুর রহমান ওরফে আসাদ প্রতারক চক্রের মূলহোতা। তারা বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থানের অসহায় মানুষের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে নিজেদের হেফাজতে রেখে নগদ লাখ লাখ টাকা অগ্রীম নিতো। পরে ভুক্তভোগীদের ভুয়া ভিসা দিতো।
প্রতারক চক্রটির কিছু পেইড এজেন্ট যারা দেশের বিভিন্ন বেকার অসহায় মানুষের কাছে নিজেরা বিদেশে গিয়ে উপকৃত হয়েছে বলে ভুক্তভোগীদের আস্থা অর্জন করতো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
