যুক্তরাজ্যের চারটি শহরে কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর পদে বাংলাদেশি বংশোদ্ভূত ১২ প্রার্থী জয়ী হয়েছেন। ৪ মে অনুষ্ঠিত এ নির্বাচনে লন্ডনের পার্শ্ববর্তী শহর লুটনে সাত ও বাকি তিন সিটিতে নির্বাচিত হয়েছেন পাঁচজন। লুটনের সাতজনের মধ্যে ছয়জনই নারী। এসব কাউন্সিলরের মধ্যে ছয়জন লেবার পার্টির ও একজন কনজারভেটিভ পার্টির। এছাড়া অন্য তিন সিটিতে যে পাঁচজন কাউন্সিলর হয়েছেন বাংলাদেশে তাদের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়।
তারা হলেন বিশ্বনাথের টেংরা গ্রামের আব্দুল জব্বার ও করপাড়া গ্রামের আব্দুল মালিক। তারা দুজন যুক্তরাজ্যের ওল্ডহাম সিটি কাউন্সিলে পুনরায় নির্বাচিত হয়েছেন। এছাড়া নরউইচের নিউ কসটেসসে পুনরায় নির্বাচিত চরচন্ডী গ্রামের ইফতেখার আলম (মুকুল) এবং কিগলী টাউনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন নোয়াগাঁও গ্রামের আব্দুল মো. শহিদ। আর উত্তর ধর্মদা গ্রামের শিরিন আক্তার চেস্টার সিটিতে বাঙালি নারী হিসাবে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
এদিকে প্রথমবারের মতো লুটন বারা কাউন্সিল নির্বাচনে রেকর্ডসংখ্যক ব্রিটিশ বাংলাদেশি জয়ী হলেন। বিরোধী দল লেবার পার্টির জয়ী প্রার্থীরা হলেন বিচ হিল ওয়ার্ডে রুমী চৌধুরী (২১৫৮ ভোট), সেন্টস ওয়ার্ডে শাহানারা নাসের (১৫২৫ ভোট) ও সায়মা হোসাইন (১৬৩০ ভোট), হাই টাউন ওয়ার্ডে উম্মে আলী (৭৮৩ ভোট), সেন্ট্রাল ওয়ার্ডে ফাতেমা বেগম (৬২৬ ভোট), লুসি ওয়ার্ডে ইয়ারুন বেগম (৯১২ ভোট)। কনজারভেটিভ পার্টি থেকে বার্মিংহাম ওয়ার্ডে আজিজ আম্বিয়া জয়ী হয়েছেন (১৪৬৩ ভোট)। লুটনে প্রায় ৫০ হাজার বাংলাদেশি বসবাস করেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
