‘আমেরিকার আত্মার’ জন্য আগামী নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে পরাজিত করার অঙ্গীকার করেছেন তিনি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারের একটি হোটেলে দেওয়া ভাষণে ট্রাম্প এ অঙ্গীকার করেন।
ট্রাম্প বলেছেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি যদি জয়ী হয়ে হোয়াইট হাউসে ফিরতে না পারেন, তাহলে যুক্তরাষ্ট্র ‘অরাজকতার’ মধ্যে পড়বে। খবর- এএফপি।
ম্যানচেস্টারের হোটেলে ট্রাম্পের নির্বাচনী প্রচারে প্রায় দেড় হাজার সমর্থক জড়ো হন। সমর্থকদের সামনে ট্রাম্প বলেন, এ নির্বাচনে ভোটারদের সামনে পছন্দের যে বিকল্প দাঁড়িয়েছে, তা হলো শক্তিমত্তা বা দুর্বলতা, সাফল্য বা ব্যর্থতা, নিরাপত্তা বা নৈরাজ্য, শান্তি বা সংঘাত, সমৃদ্ধি বা বিপর্যয়।
ডেমোক্রেটিক দলের বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ২০২৪ সালের নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। গত মঙ্গলবার টুইটারে এ ঘোষণা দেন তিনি।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
