আফ্রিকার সংঘাতপূর্ণ দেশ সুদান থেকে কয়েকজন বাংলাদেশিকে উদ্ধার করে সৌদি আরবে নিয়ে গেছে দেশটির উদ্ধারকারী বাহিনী। বাংলাদেশ ছাড়াও আরও ১০টি দেশের নাগরিকদের শুক্রবার (২৮ এপ্রিল) নিরাপদে সৌদিতে নিয়ে গেছেন তারা।
টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, রাজতন্ত্রের নেতৃবৃন্দের নির্দেশে চলমান উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে, আজ শুক্রবার সুদান প্রজাতন্ত্র থেকে উদ্ধারকৃতরা জেদ্দায় এসে পৌঁছেছেন, যার মধ্যে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, ঘানা, লেবানন, যুক্তরাষ্ট্র, নাইজার, বাংলাদেশ, লিবিয়া, কানাডা এবং গিনির ৫২ জন নাগরিক রয়েছেন। তাদের আল জুবাইল জাহাজে করে নিয়ে আসা হয়েছে। এখন উদ্ধারকৃতদের নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত সৌদি আরব সুদান থেকে ২ হাজার ৭৯৬ জন মানুষকে উদ্ধার করেছে। এরমধ্যে সৌদির নাগরিক রয়েছেন ১১৯ জন। আর বাকি ২ হাজার ৬৭৭ জন ৭৮টি ভিন্ন দেশের নাগরিক।
এদিকে গত ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দুই বাহিনীর লড়াইয়ে এখন পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছেন প্রায় ৫০০ জন। এছাড়া আহত হয়েছেন ৪ হাজারেরও বেশি মানুষ।
সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে বর্তমানে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চলছে। তবে তা সত্ত্বেও দুই বাহিনী একে-অপরের ওপর হামলা চালিয়েছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
