যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে জন্মদিনের এক অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেছেন আরও ২০ জন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলাবামার ডেডেভিল শহরে জন্মদিনের অনুষ্ঠানে স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে গুলির ঘটনা ঘটেছে।
আলাবামার গভর্নর কে আইভে সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে আলাবামায় গুলির ঘটনা হতাহতদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, ‘আমাদের অঙ্গরাজ্যে হিংসাত্মক অপরাধের কোনও স্থান নেই। সহিংস এই ঘটনার বিষয়ে আমরা আইন প্রয়োগকারী সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি।
আলাবামার মন্টগোমেরি শহর থেকে প্রায় মাইল উত্তর-পূর্বে অবস্থিত ডেডেভিল শহরে ৩ হাজার মানুষের বসবাস।
একই দিনে যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসেভিলে শহরে পৃথক এক গুলির ঘটনায় আরও ২ জন নিহত হয়েছেন। কেন্টাকির একটি পার্কে গুলির এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র সহিংসতা নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১৫ সপ্তাহে দেশটিতে কমপক্ষে ১৬২টি গুলির ঘটনা ঘটেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দৈনিক গুলির ঘটনা গড়ে দেড়টি ঘটেছে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
