রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের ভয়াবহ আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল রক্ষায় জীবন বাজি রেখে কাজ করছে ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আগুন থেকে রক্ষা পাওয়া ব্যবসায়ীদের মালামাল ঘাড়ে বহন করে ভ্যানে উঠিয়ে দিতে দেখা গেছে বিভিন্ন বাহিনীর সদস্যদের।
শনিবার (১৫ এপ্রিল) সকালে ঘটনাস্থল গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা তাদের অক্ষত মালামাল মাথায় বহন করে ভ্যানে উঠানোর চেষ্টা করছেন। অনেক ব্যবসায়ী একা হওয়াতে মালামালগুলো সড়াতে তাদের বেগ পেতে হচ্ছিল। এসময় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা সাধারণ ব্যবসায়ীদের মালামাল নিজের ঘাড়ে করে গন্তব্যে পৌঁছতে সাহায্য করেন। যা এক মানবিক দৃশ্যের সৃষ্টি করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) খ মহিদ উদ্দিন জানান, ঘটনার শুরু থেকেই বাংলাদেশ পুলিশ আগুন নেভানোর কাজে সহায়তা করছে। ব্যবসায়ীদের সম্পদ রক্ষার জন্য পুলিশ সহায়তা করেছে আন্তরিকভাবে। আমাদের পুলিশ সদস্যরা নিজেদের ঘাড়ে করে প্রচুর মালামাল দোকান থেকে বের করছে। প্রায় ২ ঘণ্টা ধরে পুলিশ সদস্যরা মালামাল বের করার চেষ্টা করছেন। পাশাপাশি ফায়ার সার্ভিস ও অন্য সংস্থার লোকরা যাতে ঘটনাস্থলে নির্বিগ্নে কাজ করতে পারেন সেজন্য উৎসুক জনতাকে নিয়ন্ত্রণেও কাজ করছে পুলিশ সদস্যরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
