ইউক্রেনে ইস্যুতে জাতিসংঘের এক প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ। এতে বিরত থেকেছে ভারত-পাকিস্তানও। মঙ্গলবার ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধ তদন্তের মেয়াদ আরও ১ বছর বাড়াতে এ ভোটাভুটি হয়। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) প্রস্তাবটি তোলে। তাতে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৭ দেশ ভোটদান থেকে বিরত থাকে। ২৮ দেশ ভোট দেয়। আর বিরোধিতা করে চীন ও ইরিত্রিয়া।
পরে জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের স্থায়ী প্রতিনিধি সের্গেই কিসলিৎসিয়া এক টুইটে বলেন, রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে মানবাধিকার পরিস্থিতির সমর্থনে প্রস্তাবের পক্ষে ভোট দেয়া হয়েছে। এজন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রতিনিধিদের অভিবাদন জানাই আমরা। এবার যুদ্ধাপরাধের জবাবদিহি হবে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে একই ইস্যুতে ভোটাভুটিতে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘বিস্তৃত, ন্যায্য এবং স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠা এবং ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহার ও যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪১টি দেশ, ৭টি দেশ বিপক্ষে ভোট দেয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ ৩২টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল।
অন্যদিকে রাশিয়া–ইউক্রেন ইস্যুতে শুরু থেকে জাতিসংঘে বিভিন্ন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়ে আসছে চীন। গতকালের ভোটাভুটিতেও তারা প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। সূত্র : এনডিটিভি
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
