নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে ২১ মার্চ অপরাহ্নে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মানববন্ধন শেষে জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা। সংগঠনের সদস্য-সচিব বদিউল আলমের সঞ্চালনায় এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার।
সাবেক যুগ্ম সম্পাদকদের মধ্যে আরও ছিলেন কাজী আজম, গোলাম ফারুক শাহীন, ফিরোজ আহম্মেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক আহবাব হোসেন চোধুরী খোকন, স্টেট বিএনপির সদস্য-সচিব সাইদুর রহমান সাঈদ ও নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সোহরাব হোসেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দের মধ্যে এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাসির, খলকুর রহমান, জিয়াউল হক মিশন, নাসির উদ্দিন, রিপন মিয়া, কামাল উদ্দিন দিপু, জোহরা বেগম, রেজবুল কবির, শেখ জহির, স্টেট বিএনপির যুগ্ম আহ্বায়কদের মধ্যে নাসিম আহমেদ, বদরুল হক আজাদ, দেওয়ান কাউসার প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সদস্য সচিব সাইদুর খান ডিউক এবং তাকে সর্বাত্মক সহযোগিতা করেন স্টেট বিএনপির যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ। নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন উত্তরের যুগ্ম আহ্বায়ক এজিএম জাহাংগীর, সিনিয়র সদস্য সাবেক ছাত্রনেতা জাফর তালুকদার, মহানগর দক্ষিণের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জামালুর রহমান চৌধুরী, সুমন সরদার, কৃষিবিদ সোলায়মান, কামাল হোসেন হাওলাদার, আব্দুল মান্নান হোসেন, সাখাওয়াত আজাদ, তরিকুল ইসলাম প্রিন্স, জামাল হোসেন, মোঃ মহসিন, ফারদিন রনি, রুবেল গাজী, মিজানুর রহমান মানিক, মোঃ আলামিন, মোঃ সোহেল, মিসেস রুমা, উত্তরের সদস্য লিয়াকত হোসেন প্রমুখ।
সভাপতির সমাপনী বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
