মিশিগানে হ্যামট্রামিক সিটিতে তৃতীয়বারের মতো কাউন্সিলর হলেন বাংলাদেশি আবু মুসা। গত ২০০৩ সালে মিশিগানের হ্যামট্রামেক সিটির ইলেকশনে জয়লাভ করে আমেরিকায় বাংলাদেশিদের মধ্যে সর্বপ্রথম সিটি কাউন্সিলর এবং একজন মাইনোরিটি সদস্য হিসেবে ইতিহাসের পাতায় স্থান করে নেন সাহাব আহমেদ সুমিন।
এরই ধারাবাহিকতায় বর্তমানে ৪ জন বাংলাদেশি নির্বাচিত কাউন্সিলর রয়েছে হ্যামট্রামেক সিটিতে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সিটি হলে নতুন কাউন্সিলর হিসেবে শপথ নেন আবু আহমেদ মুসা। শপথ বাক্য পাঠ করান হ্যামট্রামিক সিটি ক্লার্ক রানা ফারাজ।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্যামট্রামিক সিটি মেয়র আমির গালিব, মেয়র প্রোটেম কামরুল হাসান, কাউন্সিলর মুহিত মাহমুদ, নাইম চৌধুরী, মোহাম্মদ আলসমিরী, সিটির অন্যান্য অফিসিয়ালসহ কমিউনিটির নেতারা।
গত ২০২১ সালের ২ নভেম্বর হ্যামট্রামিক সিটির সর্বশেষ নির্বাচনে আবু আহমেদ মুসা চূড়ান্ত নির্বাচনে ১৪৫৫ ভোট পেয়েও হেরে যান। সিটি কাউন্সিলর আমান্ডা জোকায়াস্কী গত ২৪ ফেব্রুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করার কারণে সংবিধানের ৪র্থ ধারা অনুযায়ী আবু আহমেদ মুসা সিটি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন।
এবার নিয়ে তিনি তৃতীয়বারের মতো সিটি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলেন। মেয়র ও কাউন্সিলরসহ ৭ সদস্যবিশিষ্ট পরিষদের ৪ জনই বাংলাদেশি-আমেরিকান নাগরিক। এই নির্বাচিত সাফল্যের জন্য বাংলাদেশিদের মধ্যে চলছে উৎসবের আমেজ। সিটির বাসিন্দারা প্রত্যাশা করেন বাংলাদেশি হিসেবে তাদের আশা-আকাঙ্ক্ষা এবং চাহিদাগুলো পূরণ হবে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
