মুদ্রাস্ফীতি আর মূল্যস্ফীতি থাকলেও এখনও মন্দার মতো ভয়ংকর কোনো কিছুর কবলে পড়েনি বিশ্ব। তবে মার্কিন অর্থনীতিতে অশনি সংকেত ঠাহর করছেন অনেকেই। কারণ এরইমধ্যে দেশটির প্রভাবশালী ব্যাংক সিলিকন ভ্যালি দেউলিয়া হয়ে গেছে। আরও দু’একটি ব্যাংকের বন্ধ হওয়ার খবরও দিচ্ছে বিশ্বের নানা গণমাধ্যম।
পরিস্থিতি সামাল দিতে জরুরি পদক্ষেপ নেওয়ার পথে হাঁটতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে। অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে না পারলে তার দায় যে বাইডেনের ওপরই বর্তাবে।
এমন পরিস্থিতিতে বাইডেন বলেছেন, আমেরিকানদের এই নিশ্চয়তা দেওয়া হচ্ছে যে এখনও মার্কিন ব্যাংকিং সিস্টেম (কার্যক্রম) সম্পূর্ণ নিরাপদ।
বাইডেন সরকারের পক্ষ থেকে জানানো, সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংকের সব আমানত ফেরত দেওয়া হবে।
বাইডেন বলেছেন, ‘সব আমেরিকান আত্মবিশ্বাসী অনুভব করতে, তাদের ডিপোজিট নিরাপদ থাকবে। তারা যখন চাইবে তখনই তুলতে পারবে। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি। আমরা এটা বন্ধ হতে দেবো না। যা করা দরকার আমরা সব করব।’
সূত্র: বিবিসি
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
