সুলতান’স ডাইনের গুলশান শাখায় খাসি বাদে অন্য প্রাণির মাংসের ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ মার্চ সুলতান’স ডাইনের গুলশান শাখা অভিযান চালানো হয়। সেখানে মাংস সরবরাহকারী প্রতিষ্ঠান ও সুলতান’স ডাইনের বক্তব্যে ভিন্নতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ১৩ মার্চ সুলতান’স ডাইনকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।
আজ সোমবার প্রতিষ্ঠানের পক্ষে জিএন, এজিএম এবং শাখা ম্যানেজার ভোক্তা অধিদপ্তরে উপস্থিত হয়ে মৌখিক ও লিখিত বক্তব্য প্রদান করেন। তাদের বক্তব্য পর্যালোচনা করে নিম্নরূপ তথ্য পাওয়া যায়।
১। কাপ্তান বাজারের ‘মা-বাবার দোয়া গোস্ত বিতান’ থেকে সুলতান’স ডাইন খাসির মাংস সংগ্রহ করে থাকে।
২। কাপ্তান বাজারে খাসি জবাই করার সময় সুলতান’স ডাইনের প্রতিনিধিরা মাঝে মধ্যে উপস্থিত থাকেন।
৩। সরবরাহকারী প্রতিষ্ঠান নিজ দায়িত্বে সুলতান’স ডাইনে মাংস পৌঁছে দেয়।
৪। ৯ মার্চ সুলতান’স ডাইনের ম্যানেজার মৌখিকভাবে ১৫০ কেজি খাসির মাংস সরবরাহের কথা জানান। কিন্তু ‘মা-বাবার দোয়া গোস্ত বিতান ১২৫ কেজি মাংস সরবরাহ করে।
৫। সন্দেহযুক্ত চিকন হাড়ের ব্যাপারে জানানো হয়, ৭ থেকে ৯ কেজি ওজনের খাসির মাংস তারা ব্যবহার করেন। এ কারণে খাসির হাড় চিকন হয়।
৬। যে মোবাইল নম্বর থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দেওয়া হয়েছিল তা বন্ধ পাওয়া যায়।
খাসি বাদে অন্য প্রাণির মাংসের ব্যবহার প্রমাণিত না হওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠান সুলতান’স ডাইনকে অন্য প্রাণির মাংস ব্যবহারের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া যেতে পারে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সুলতান’স ডাইনের কাচ্চির মাংস নিয়ে প্রশ্ন তুলেন এক ভোক্তা। বিষয়টি নিয়ে এরপর থেকে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। অনেকে দাবি করেন, কাচ্চিতে খাসির মাংসের নামে অন্য প্রাণীর মাংস খাওয়ানো হচ্ছে। তবে সুলতান’স ডাইন বলছে, এসব অভিযোগ সত্য নয়।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
