ঢাকায় সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যান-মেরি ট্রেভিলিয়ানের সঙ্গে আজ রোববার সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের রক্তে হচ্ছে গণতন্ত্র, ন্যায়পরায়ণতা ও মানবাধিকার। এসব বিষয়ে অন্য কারও কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার সুযোগ নেই। আপনাদের দুর্বলতা থাকলে আমাদের থেকে নিতে পারেন।’
বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘আমাদের দেশের আগামী নির্বাচন নিয়ে তারা জিজ্ঞাসা করেননি। আমি বলেছি যে, আমাদের দেশে একটি বিশ্বাসযোগ্য, একটি স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই এবং এজন্য যেসব প্রতিষ্ঠান গড়ে তোলার দরকার, আমরা সেগুলো তৈরি করেছি। আমাদের গত ১৪ বছরে অনেক নির্বাচন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সে পরিপ্রেক্ষিতে আমরা ফটো আইডি তৈরি করেছি, যাতে করে আগের মতো কারচুপি না হয়।’
তিনি বলেন, ‘আমরা একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন করেছি এবং তাদের অসম্ভব বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। তাদের বাজেটও স্বাধীন। এছাড়া নির্বাচনের সময়ে তারা যা চায়, সেটি করতে পারে। এসব প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, যাতে করে একটি স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করা যায়।‘
নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী কিছু বলেছেন কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি কিছু বলেননি, শুনেছেন। উনি বলেছেন, গণতন্ত্রে ভিন্নমত থাকতে পারে।’
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
