ইতালির দক্ষিণাঞ্চলে নৌকাডুবে ৩০ অভিবাসীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৪০ জনকে।
আজ রোববার দেশটির ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনের কাছে ভেড়ার চেষ্টার সময় এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ১০০ জনের বেশি মানুষ ছিলেন বলে জানিয়েছে বিবিসি।
সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে প্রতি বছরই অনেক মানুষ আফ্রিকা থেকে ইতালি পাড়ি জমান।
তবে এ নৌকাটি কোথা থেকে এসেছে তা এখনো স্পষ্ট নয়। কিন্তু সংবাদ সংস্থা অ্যাডনক্রোনোস জানিয়েছে, নৌকার যাত্রীরা ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের বাসিন্দা। বৈরী আবহাওয়ার মধ্যে পাথরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়।
এ ঘটনার পর পর ইতালিয়ান কর্তৃপক্ষ জলে-স্থলে বড় ধরনের উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু করেছে।
ক্যালাব্রিয়া ফায়ার সার্ভিসের মুখপাত্র দানিলো মাইদা বলেন, মৃতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে।
জাতীয় ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, অভিবাসীদের মধ্যে অনেকে মারা গেছেন বলে জানা গেছে। এ ছাড়া ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এ ঘটনার জন্য তিনি মানবপাচারকারীদের দায়ী করেছেন।
বিভিন্ন অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে মধ্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ২০ হাজারের বেশি মানুষ প্রাণ হারায় বা নিখোঁজ হন।
More Stories
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী...
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি...
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬
উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার...
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চুকে সৌদিতেই দাফন
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...
