ইউক্রেনে-যুদ্ধ-বন্ধের-পক্ষে-আফগানিস্তান-ভুটান-ভোট-দেয়নি-বাংলাদেশ-চীনযুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সময় বৃহস্পতিবার ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার এবং দেশটিতে শান্তি ফেরাতে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস হয়। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সময় বৃহস্পতিবার উত্থাপিত এ প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে অংশ নেয়নি ৩৩টি দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়াসহ সাতটি দেশ।
ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার এবং দেশটিতে শান্তি ফেরাতে জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) প্রস্তাব পাস হয়েছে, যার পক্ষে ভোট দিয়েছে দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, ভুটানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৪১টি দেশ।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সময় বৃহস্পতিবার উত্থাপিত এ প্রস্তাবের পক্ষে কিংবা বিপক্ষে ভোট দেয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ, প্রতিবেশী তিন দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং পূর্ব এশিয়ার বৈশ্বিক পরাশক্তি চীন।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, প্রস্তাবে ইউক্রেনে হামলার জন্য ফের রাশিয়ার নিন্দা জানায় ইউএনজিএ। জাতিসংঘের অঙ্গ সংস্থাটি ইউক্রেন থেকে অবিলম্বে রুশ সেনা প্রত্যাহার ও যুদ্ধ বন্ধের আহ্বান জানায়।
ইউক্রেনে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শুরু হওয়া বিশেষ সামরিক অভিযানের বার্ষিকীর প্রাক্কালে ইউএনজিএ প্রস্তাবটি পাস করে, যাতে ‘বড় পরিসরে, যথাযথ ও টেকসইভাবে শান্তি’ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে অংশ নেয়নি ৩৩টি দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়াসহ সাতটি দেশ।
প্রস্তাবের পক্ষে যারা
ইউএনজিএতে উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট দেয়া দেশগুলোর মধ্যে রয়েছে ইউক্রেন, আফগানিস্তান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ভুটান, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, ডেনমার্ক, মিসর, জার্মানি, ঘানা, ইরাক, ইন্দোনেশিয়া, ইসরায়েল, ইতালি, জাপান, জর্ডান, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, মিয়ানমার, নেপাল, নিউজিল্যান্ড, পোল্যান্ড, ওমান, কাতার, সাউথ কোরিয়া, সৌদি আরব, সোমালিয়া, তিউনিসিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইয়েমেন ও জাম্বিয়া।
বিপক্ষে ভোট
জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, মালি, নিকারাগুয়া ও সিরিয়া।
ভোট দেয়নি
প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোট দেয়া থেকে বিরত দেশগুলোর মধ্যে ছিল আলজেরিয়া, আর্মেনিয়া, বাংলাদেশ, বলিভিয়া, চীন, কিউবা, ইথিওপিয়া, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, মোজাম্বিক, নামিবিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সুদান, উগান্ডা, উজবেকিস্তান, ভিয়েতনাম ও জিম্বাবুয়ে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
