জাপানের হামামাতসুর এনসু সমুদ্রসৈকতে গোলাকৃতির অজ্ঞাত বস্তু পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে সৈকতে হাঁটতে গিয়ে এক নারী বস্তুটি দেখা পান। বিষয়টি পুলিশকে জানানো হলে গোলাকার ওই বস্তুটি উদ্ধার করা হয়।
জাপানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিরর জানায়, ওই নারী বিষয়টি জানানোর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে তদন্তের স্বার্থে সাময়িকভাবে সমুদ্রসৈকতটিতে দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।
একপর্যায়ে জাপানের বিস্ফোরক বিশেষজ্ঞরা সেখানে আসেন ও বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করেন। এক্স-রে স্ক্যান করে দেখা যায়, বস্তুটির ভেতরের অংশ ফাঁপা। পরবর্তী সময়ে বস্তুটির বেশ কয়েকটি ছবি তোলা হয়। সেগুলো আবার পাঠানো হয় জাপানি সশস্ত্র বাহিনী ও উপকূলরক্ষীদের কাছে।
জাপানি কর্মকর্তারা জানান, বস্তুটি আসলে কী, তা এখনো শনাক্ত করা যায়নি, তবে এটি বিস্ফোরক নয়। এটি একটি বিশাল ধাতব বল, যা সমুদ্রের স্রোতে সৈকতে এসে পৌঁছেছে। লোহার তৈরি মরিচা ধরে যাওয়া বলটির ব্যাস প্রায় দেড় মিটার। এটিতে ধাতুর তৈরি হ্যান্ডেলের মতো একটি অংশ রয়েছে, যা বস্তুটিকে কোনো কিছুতে আটকে যেতে সাহায্য করে।
বস্তুটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই অনেকে বলছেন, এটি চীনের কোনো নজরদারি যন্ত্র। অনেকে বলছেন, এটি আকাশ থেকে পড়া ইউএফও। কেউ বা আবার বলছেন, এটি জনপ্রিয় ‘মাঙ্গা সিরিজের’ ড্রাগন বল।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
