ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে স্থাপিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যটি উচ্ছেদের পর আবারও সেটি জোড়াতালি দিয়ে একই স্থানে স্থাপন করা হয়েছে।
শনিবার ভাস্কর্যটির উদ্যোক্তা ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা পুনরায় এটি স্থাপন করেন। তবে ভাস্কর্যটির মূল কাঠের কাঠামো দেখা গেলেও আবরণ নেই এবং মাথা বাম দিকে কাত করে রাখা হয়েছে।
ভাস্কর্যটির ধ্বংসাবশেষ সোহরাওয়ার্দী উদ্যানের ভাগাড় থেকে উদ্ধার করে উদ্যোক্তারা পুনরায় স্থাপন করেছেন। ভাস্কর্যের পাশে দুটি ব্যানারও দেখা গেছে। তার একটিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সবধরনের সেন্সরশিপ বাতিলের আহ্বান জানানো হয়েছে।
পুনরায় রবীন্দ্র ভাস্কর্য স্থাপনের বিষয়ে ছাত্র ইউনিয়নের নেতা ও ভাস্কর্যের অন্যতম উদ্যোক্তা শিমুল কুম্ভকার বলেন, বাংলাদেশে কোনো ধরনের প্রতিবাদ সহ্য করা হয় না। প্রতিবাদ করতে গেলেই আঘাত পেতে হয়। তার ওপর নেমে আসে জুলুম-নিপীড়ন। রবীন্দ্রনাথের ভাস্কর্যটি একটি প্রতিবাদী শিল্পকর্ম মাত্র। সেই শিল্পকর্মটির ওপরেও জুলুম-নিপীড়ন নেমে এসেছে। ভাস্কর্যটি ভেঙে দেওয়া হয়েছে, সেটা দেখানোর জন্য ভাস্কর্যটি পুনরায় স্থাপন করেছি।
শিমুল আরও বলেন, আমরা আজ ভিসি স্যারের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে, কেন আমরা এটা স্থাপন করেছি? এরপর আমরা বলেছি যে, এটা আমাদের প্রতিবাদ। তারপর তিনি আর কিছু বলেননি।
এর আগে গত মঙ্গলবার বাক ও মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ টেপ দিয়ে বন্ধ এবং পেরেক ঠুকানো একটি বই হাতে ভাস্কর্য স্থাপন করা হয়। পুরো ফেব্রুয়ারি মাসের জন্য এটি স্থাপন করা হলেও দুইদিনের মাথায় হঠাৎ করে গত বৃহস্পতিবার তা সরিয়ে ফেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে শিক্ষার্থীরা সেখানে ‘গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ!’ লেখা ব্যানার ঝুলিয়ে দেন। এরপর শুক্রবার সেই ভাস্কর্যের জীর্ণ খণ্ডাংশ সোহরাওয়ার্দী উদ্যানে পাওয়া যায় এবং শনিবার সেটাই আবার রাজু ভাস্কর্যে স্থাপন করা হয়।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
