বিবিসি’র তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ এর প্রদর্শন ঘিরে শুক্রবারের অশান্তির ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে সাত সদস্যের তদন্ত কমিটি করেছে দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রক্টর রজনী আব্বির নেতৃত্বাধীন ওই কমিটিকে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ তদন্ত করে ৩০ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে উপাচার্য যোগেশ সিংহের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
২০০২ সালের গোধরা পরবর্তী গুজরাত দাঙ্গা এবং সে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন হয়েছিল দিল্লি বিশ্ববিদ্যালয়ে। ওই প্রদর্শনীর আয়োজক ছিলেন শিক্ষার্থীদের একাংশ। কিন্তু তথ্যচিত্রের প্রদর্শন শুরু হওয়ার পরে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে দিল্লি পুলিশ হামলা চালায় বলে অভিযোগ।
শুক্রবার বিকেল ৪টার সময় তথ্যচিত্র প্রদর্শনের ঘোষণা করেছিল দলিত ছাত্র সংগঠন ভীম আর্মি স্টুডেন্টস ফেডারেশন। কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর কিছু শিক্ষার্থীও ওই আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু আর্টস ফ্যাকাল্টির ভেতর প্রদর্শন শুরুর আগেই পুলিশের পক্ষে ১৪৪ ধারা জারি করা হয় ক্যাম্পাসের বাইরে। গেটের বাইরে ছাত্রদের জমায়েত সরাতে পুলিশ বলপ্রয়োগ করে বলেও অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে- ক্যাম্পাসে ঢুকে পুলিশ লাঠিচার্জ করে এবং অন্তত ২৪ জন শিক্ষার্থীকে আটক করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, বড় ধরনের অশান্তির আঁচ পেয়ে তাঁরাই ক্যাম্পাসে পুলিশ ডাকে। এর আগে মঙ্গলবার দিল্লির জেএনইউ ক্যাম্পাসেও ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’-এর প্রদর্শন ঘিরে অশান্তি হয়েছিল।
প্রসঙ্গত, দুই দশক আগে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে গোধরা-কাণ্ড এবং তার পরবর্তী সাম্প্রদায়িক দাঙ্গার কথা তুলে ধরা হয়েছে এক ঘণ্টার ওই তথ্যচিত্রে। ‘দ্য মোদি কোয়েশ্চেন’ নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল কেন্দ্রীয় সরকার। একে ‘অপপ্রচার’ আখ্যা দিয়ে দাবি করা হয়েছিল, ঔপনিবেশিক মানসিকতা থেকে তথ্যচিত্রটি তৈরি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার
More Stories
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ভারতীয় বন্দর ব্যবহারের মার্কিন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়...
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
